ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্দোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Desk Desk

News

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নে নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের হলরুমে রবিবার সকাল ১১টায় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউপি সচিব নাছির উদ্দিনের পরিচালনায় হাফেজ মোঃ নূর হোসেনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শাহ মোহাম্মদ জামাল উদ্দিন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, করোনাকালীন সময়ে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার অনুরোধ জানান।
সভায় উপস্থিত ছিলেন বটেরতল মাদ্রাসার মুহতামীম মাও. শফিকুল হক, রহমতুল্লাহ মাস্টার, পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ বিলাল মিয়া, মোঃ দুলাল মিয়া, আলী হোসেন, মুছা মিয়া, সুন্দর আলী, আজির উদ্দিন, মুজিবুর রহমান, মোঃ কামরুজ্জামান, দফাদার ফারুক আহমদ ফালু, সিরাজুল ইসলাম প্রমুখ।

ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্দোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
দোয়া মাহফিলে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা আন্দোলনের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

(সি/স-২১ ফেব্রুয়ারি-তা/ই)