মাঠে নামেনি হেফাজত: কঠোর ছিলেন কোম্পানীগঞ্জ পুলিশ Desk Desk News প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-কোম্পানীগঞ্জ থানা পুলিশের কঠোর অবস্থানের কারনে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচী দিয়েও মাঠে নামতে পারেনি হেফাজতে ইসলাম। শুক্রবার জুম্মা নামাজের আগে সকাল ১১ টার সময় কোম্পানীগঞ্জের বৃহত্তর জামে মসজিদ টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সামনে বঙ্গবন্ধু মহাসড়কের সামনে অবস্থান নেয় পুলিশ সদস্যরা। আচমকা অতিরিক্ত পুলিশ মোতায়ন দেখে সাধারণ মানুষের মাঝে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় হ্যান্ড মাইক হাতে তুলে নেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল।মাইক হাতে কেএম নজরুল বলেন,বাজারে আগত ব্যাবসায়ী,ক্রেতা ও সাধারণ মানুষরা যেন মাস্ক ব্যাবহার করেন।সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। এ সময় তিনি বলেন,সারা দেশে হেফাজতের বিভিন্ন কর্মসূচীর নামে দূর্ধশ তান্ডব চালিয়েছে। ভাংচুর জালাও পুড়াও আন্দোলন করেছে।তাই আজকের বিক্ষোভ কর্মসূচীর নামে কোনো প্রকার অপ্রতিকার ও নাশকতার ঘটনা ঘটানো সম্ভব হবে না।কোম্পানীগঞ্জ থানা পুলিশ সব ধরনের নাশকতাকারীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই মসজিদে নামাজ পড়তে আগত মুসুল্লিরা যেন হেফাজতের বিক্ষোভের ফাদে পা না দেয়।সবাই নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যাওয়ার জন্যে অনুরোধ করছি। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের মাইকিং শুনে জুম্মার নামাজের পরে হেফাজত ইসলামের কর্মী সর্মথক কিংবা সাধারণ মানুষের কেউ বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেনি। (সি/স-০২ এপ্রিল-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: