সিলেট হেফাজতে পুলিশি অভিযান: মাওলানা মাসউদ গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

 

জকিগঞ্জ থেকে মুফতি মাওলানা মাসউদ আহমেদ নামের এক হেফাজত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে জকিগঞ্জের বারহাল ইউনিয়নের কচুয়া গ্রামে তার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাওলানা মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের (সদ্য বিলুপ্ত) সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম এবং জমিয়ত নেতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মো. আবুল কাসেম।

তিনি জানান, ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় করা পুলিশের একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ওই মামলায় আরও আটজনকে গ্রেফতার করা হয়েছে।

(সি/স-৩০ এপ্রিল-তা/ই)