সিলেটে রাইফেলসহ বিপুল পরিমান গুলি উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় চারটি রাইফেলসহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ঢাকা দক্ষিণ ইউপির দত্তরাই গ্রামের নুরুল মিয়ার ঘরের পেছনে অভিযান চালায় র‌্যাব। এ সময় পয়েন্ট ২২ বোরের চারটি রাইফেল (এয়ারগান) ও ৪৩০টি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

(সি/স-৩০ এপ্রিল-তা/ই)