কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছেন ৫০৮৮ পরিবার

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৪৫০ টাকা করে পাচ্ছে ৫০৮৮ দরিদ্র পরিবার ২২ লাখ ৮৯ হাজার ৬ শত টাকা।

শুক্রবার সকালে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নে বিতরণ কার্যক্রম করেন ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার আজিজুল হক, দারিদ্র বিমোচন অফিসার ওয়াহিদ মুরাদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, ইউপি সদস্য আলী হোসেন, মজিবুর রহমান, আজির উদ্দিন, আওয়ামিলীগ নেতা, গোলাম রব্বানী, জামির হোসন, আজমান ভূইয়া, মিজান চৌধুরী, যুবলীগ নেতা আব্দুল খালিক।

উপজেলার দুস্থ-অসহায়দের জন্য পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। অতিদরিদ্র ও অসহায় দুস্থ পরিবারের জন্য ভিজিএফ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে জনসংখ্যা ভিত্তিতে উপজেলার ৬টি ইউনিয়নের ১৭৫৮ টি কার্ডের বিপরীতে ৭ লাখ ৯১ হাজার ১শত টাকা এবং জিআর খাতে ০৬ টি ইউনিয়নে ৫০০ টাকা হারে ৩ হাজার ৩শত ৩০জন উপকারভোগীদের জন্য ১৪ লাখ ৯৮ হাজার ৫শত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাস।

এব্যাপারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ নগদ অর্থ দরিদ্র ও অসহায় পরিবারকে দেওয়ায় ঈদ খুশিতে উদযাপন করতে পারবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, ভিজিএফ প্রকল্পের আওতায় আগে চাল দেওয়া হতো। এখন সরাসরি টাকা দেওয়া হচ্ছে।
করোনাকালে কর্মহীন গরিব-দুঃস্থদের অগ্রাধিকার দিয়ে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বরাদ্দের টাকা বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে ০২ জন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সরাসরি প্রত্যেক তালিকাভুক্ত ব্যক্তির হাতে টাকা দেওয়া হচ্ছে। গত বুধবার (২৮ এপ্রিল) থেকে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে আগামী রবিবারে মধ্যে বিতরণ শেষ হবে।

(সি/স-৩০ এপ্রিল-তা/ই)