কুলাউড়ায় প্রাইভেট কার খাদে পড়ে নিহত

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, মে ১১, ২০২১

 

মারজান আহমেদ কুলাউড়া:-প্রবাসী ভাই কে নিয়ে বাড়ি ফেরা হলো না আসুকের।
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন ১জন।
(১১ মে) মঙ্গলবার সকালে প্রবাসী ভাই কে নিয়ে ঢাকা হতে বাড়ি ফেরার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের খুমিয়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আসুক আহমদ (৩৫)।
নিহত আসুক আহমদ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জাফর নগর ইউনিয়নের বেলাগাও গ্রামের বাসিন্দা।

আসুক আহমদ নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়।

 

(সি/স-১১ মে-তা/ই)