সিলেট-৫ আসনের এমপি হাফিজ মজুমদারের সহধর্মিণীর ইন্তেকাল Desk Desk News প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, মে ১৬, ২০২১ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী জকিগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্টাতা বেগম হাফসা মজুমদার ইন্তেকাল করেছেন। আজ রবিবার দুপুর ২ টা ৩৬ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আগামীকাল সোমবার ফজরের নামাজের পর সিলেট হযরত শাহজালাল (রঃ) দরগাহ মাদ্রাসায় জানাযার নামায শেষে দরগাহের প্বার্শে দাফন করা হবে। (সি/স-১৬ মেতা/ই) SHARES মৃত্যু সংবাদ বিষয়: