নবীনগরে ১৬ কেজি গাঁজা নিয়ে ২ বোনসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

ইকবাল হোসেন মুন্না:-ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহম্মদপুর বাজারে গতকাল শুক্রবার( ২৮ মে) সকালে নবীনগর থানার এসআই আব্দুল মান্নান ও এএসআই আশ্রাফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করেন।

ধৃত আসামীরা হচ্ছে কসবা এলাকার আবু সালামের ছেলে মোঃ ছানাউল মিয়া(২৬), শামসু মিয়ার ছেলে মোঃ সালমান মিয়া(২১), শরীফ মিয়ার স্ত্রী শান্তা আক্তার(২৪) ও শাওন মিয়ার স্ত্রী সাথী বেগম(২০)। পুলিশ জানায় ধৃত আসামীরা উদ্ধারকৃত গাঁজাগুলো কসবা হতে এই পথ দিয়ে নরসিংদী নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
অফিসার ইনচার্জ আমিনুর রশিদ গাঁজা উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ গোপন সংবাদ পেয়ে গাঁজা সহ তাদের গ্রেপ্তার করে। ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

(সি/স-২৮ মে-তা/ই)