ভারতে অনু প্রবেশ ও পাথর চুরির অপরাধে কোম্পানীগঞ্জে ৮ জন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুন ৬, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত পথ দিয়ে ভারতে অনু প্রবেশ ও পাথর উত্তোলন করার অপরাধে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। এসময় কালাইরাগ ক্যাম্পের বিজিবি সদস্যরা ভারত ফেরা যুবকদের কাছ থেকে ২ হাজার ৬শত ভারতীয় সুপারি উদ্ধার করে। শনিবার (৫ জুন) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে কালাইরাগ ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন।উদ্ধারকৃত সুপারি ও আটককৃত ব্যক্তিদের কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করেন। এ ঘটনায় কালাইরাগ ক্যাম্পের হাবিলদার মনিরুজ্জামান বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলা নং ০৬। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি বলেন, ভারতে অনুপ্রবেশ করে ভারতীয় সুপারি নিয়ে ফেরার পথে ৪জন ও ধলাইনদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করার অপরাধে আরও ৪ জনসহ মোট ৮ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল। ভারত থেকে ফেরার পথে গ্রেফতারকৃতরা হলেন, কোম্পানীগঞ্জের কালাইরাগের আমিন খানের ছেলে আলী হোসেন (২৪), একই এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে নজির হোসেন (২১), একই এলাকার মৃত আরস মরম আলীর ছেলে আলী আকবর (২০) ও মখন মিয়ার ছেলে জুবায়েল আহমদ (২১)। এছাড়া ধলাই নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকালে রবিবার (০৬ জুন) ভোর ০৬ টার সময় কোম্পানীগঞ্জের জাতেরটুক গ্রামের আব্দুর রশিদের ছেলে জাকারিয়া (৩২), একই এলাকার আব্দুল আমিনের ছেলে জাকারিয়া হোসেন (২৫), একই এলাকার তেরাব আলীর ছেলে আসাদ উদ্দিন (২০) ও রুস্তুমপুর গ্রামের জালাল মিয়ার ছেলে তারেক রহমানকে(২২) আটক করেন।গত (১০ মে) ধলাই নদী থেকে পাথর উত্তোলনের অভিযোগে দায়েরকৃত মামলায় (মামলা নং ১২)আটককৃদের সন্ধিগ্ধ দেখিয়ে আটককৃতদের গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার দুপুর ০২ টার সময় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। (সি/স-০৬ জুন-তা/ই) SHARES অপরাধ বিষয়: