কোম্পানীগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুতুমারা নোওয়াগাও থেকে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রবিবার (২০ জুন) সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময় কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুকোমল ভট্টাচার্য ও সাব ইন্সপেক্টর ইয়াকুব আলী অভিযান চালিয়ে গাঁজার গাছসহ গাঁজাচাষীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গাজাচাষী উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র আঞ্জব আলী (৫০)। সাব ইন্সপেক্টর ইয়াকুব আলী সূত্রে জানা যায়,গাঁজার গাছগুলো আসামীর বাড়ির আঙ্গিনা ও বাড়র উঠানে রোপণ করা ছিল।চাঁরআস বয়সী গাঁজার গাছ গুলো অল্প কিছু দিনের মধ্যেই উৎপাদনে যেতো। উদ্ধারকৃত গাজার গাছ মামলার আলামত হিসেবে জব্দ করা হয় এবং গ্রেফতারকৃত গাজাচাষী একমাত্র আসামী দেখিয়ে মাদক আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল বলেন,সোর্সসূত্রে জানতে পারি গ্রেফতারকৃত ব্যাক্তি অনেক গুলো গাঁজার গাছ রোপণ করেছে।খবর পেয়ে সাথে সাথেই গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করি। (সি/স-২০ জুন-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: