জৈন্তাপুরে সামাজিক সংগঠন প্রত্যাশা সংঘ’র পুর্ণাঙ্গ কমিটি’র অনুমোদন- সভাপতি লুৎফুর সম্পাদক জসীম

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১

জৈন্তাপুর প্রতিনিধি:-জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সামাজিক সংগঠন প্রত্যাশা সমাজ কল্যাণ যুবসংঘ’র পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২১ জুন) সন্ধ্যা ৮ ঘটিকায় উপজেলার জৈন্তিয়া গেইটেস্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য শহিদুর রহমান লুৎফুর কে সভাপতি ও আব্দুল জব্বার জসিম উদ্দিন কে সাধারণ সম্পাদক করে ৭৬ সদস্য’র পূর্ণাঙ্গ কমিটি প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ আব্দুল মুছাব্বির ফরিদ, ও উপদেষ্টা পরিষদের সদস্য আনোয়ার হোসেন ও মোঃ শাহনাজ এর সাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।

কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ মোঃ আব্দুল মুছাব্বির ফরিদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, সদস্য বাদশাহ মিয়া,জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি আনোয়ার হোসেন, লাল মিয়া,জামাল উদ্দিন, মখলিছ মিয়া,আকম হোসেন জাহিদ,হেলাল উদ্দিন, মোঃ শাহাজান,সাংবাদিক জাহিদুল ইসলাম ,আমিনুল ইসলাম, আবু হুরায়রা প্রমূখ।

প্রসঙ্গগত ২০১৯ সালে শহিদুর রহমান লুৎফুর কে সভাপতি ও আব্দুল জব্বার জসিম কে সাধারণ সম্পাদক করে সংঘটনটি যাত্রা শুরু করে।

 

(সি/স-২২ জুন-তা/ই)