গোয়াইনঘাট থানার নতুন ওসি পরিমল দেব শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২১ সিলেট জেলা পুলিশের গোয়াইনঘাট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিমল দেব। তিনি অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদের স্থলাভিষিক্ত হলেন। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদের আবেদনের প্রেক্ষিতে তাকে বদলি করে নতুন অফিসার ইনচার্জ হিসেবে পরিমল দেবকে এ দায়িত্ব দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম। প্রসঙ্গত, পরিমল দেব এর পূর্বে ফেঞ্চুগঞ্জ থানার ওসি তদন্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। (সি/স-২২ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: