গভীর রাতে ধলাই ব্রীজের নীচ থেকে বালু উত্তোলনকালে তিন নৌকাসহ দুই শ্রমিক গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই ব্রিজের নিচ থেকে উপজেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে বালু উত্তোলন করায় ৩টি নৌকা ও ২ সহোদরকে গ্রেফতার করা হয়েছে থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল এক ঝটিকা অভিযান দিয়ে ২৩ জনু রাত সারে তিনটার সময় অভিযান দিয়ে নৌকা গুলোকে আটক করেন।

গ্রেফতারকৃতরা হলো সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মদরিছ আলীর পুত্র তোফায়েল ও তুহিন।

এ বিষয়ে পুলিশ বাদি হয়ে গ্রেফতার ২জন ও তিনটি নৌকা মালিকের নাম উল্লেখ করে এবং আরো ১৭/১৮ জনকে অজ্ঞাত করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা নং ১৫। অন্যান্য আসামীরা হচ্ছে রাজনগর গ্রামের মুখলেছ মিয়ার পুত্র শামিম,রাজনগর গ্রামের হাজী দারু মিয়ার পুত্র হাজী ইসমাইল আলী ও কোম্পানীগঞ্জ গ্রামের মনফর আলীর পুত্র আলমাছ মিয়া।বুধবার বিকালে আটককৃতদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মুজিবুর রহমান জানান, ধলাই ব্রিজের নিচে ২০ গজের মধ্য থেকে বালু উত্তোলন কালে ৩টি নৌকা ও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধলাই ব্রিজ রক্ষায় ও লীজ বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।

(সি/স-২৩ জুন-তা/ই)