সিলেটের অষ্টজয়ী ইন্সপেক্টর আব্দুল আহাদের বিদায় সংবর্ধনা Desk Desk News প্রকাশিত: ৬:১৪ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২১ সিলেটের অষ্টজয়ী শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃআব্দুল আহাদকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে গোয়াইনঘাট থানাসহ বিভিন্ন সংগঠন। বৈশ্বিক করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে শনিবার (২৬ জুন) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে থানা অডিটরিয়ামে উপজেলা অফিসার্স ক্লাব, গোয়াইনঘাট থানা, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মানবিক এ পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করা হয়। গোয়াইনঘাট থানার এসআই বেলাল হোসেনের সঞ্চালনায় ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) এ. কে. এম. নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান চৌধুরী, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম খান, তামাবিল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার এস আই মশিউর রহমান, এস আই মাসুম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সরওয়ার হোসেন সেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী সুমন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া বিষক সম্পাদক কামরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শাহাব উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, যুগ্ম-সম্পাদক সুবাস দাস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. আলী হোসেন প্রমুখ। বিদায়ী অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ তার বক্তব্যে বলেন, আমার কর্মের ভিতর দিয়ে অনেকের মনে অনেক সময় কষ্ট দিয়ে থাকতে পারি। অনেক সময় অনেকের দাবি-দাওয়া হয়তো আমি পূর্ণ করতে পারি নাই। কিন্তু কেউ আমার শত্রু নয়। আমি কাউকে শত্রু মনে করিনা। আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। তাই সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জানিনা কতটুকু করেছি। তবে নিজের স্বার্থ হাসিলের জন্য কখনও কারো ক্ষতি করি নাই।আমার কর্মের দ্বারা কেও কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি যেখানে গিয়েছি সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি আপনাদের সহযোগিতার কথা কখনো ভুলব না। সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, আমরা পুলিশ সবসময় বদলীর জন্য প্রস্তুত থাকি। আমাদের লাগেজ এবং সুটকেস রেডি থাকে। আমি কর্মজীবনে ওসি আব্দুল আহাদের মতো একজন ভালো অফিসারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সে অত্যন্ত সহযোগী পুলিশ অফিসার। আমি আহাদের সহযোগিতা পেয়েছি। যেখানে সমস্যা সেখানেই আহাদকে পেয়েছি। আহাদ চলে গেলে এখানকার মানুষজনদের সঙ্গে যোগাযোগ থাকবে। সে মানুষের মনে স্থান করে নিয়েছে বলে আমি উপলব্ধি করতে পেরেছি। ওসি আহাদের প্রশংসা করে তিনি আরও বলেন, সে দক্ষ ও যোগ্য অফিসার ছিল। সে অনেক ক্রাইসিসে ছিল, কিন্ত পরাস্ত হয়নি। সফল হয়েছে। সে ভালো অফিসার, নির্ভরযোগ্য অফিসার। যেখানে যাবে ভালো করবে। সভায় বক্তারা ওসি আব্দুল আহাদের ভূয়সী প্রশংসা ও তার সাফল্য কামনা করেছেন। (সি/স-২৬ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: