ক্যান্সার আক্রান্ত জুনাঈদ কে বাঁচাতে বিত্তবানদের সহায়তা চান তার মা

Desk Desk

News

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

 

ইকবাল হোসেন মুন্না:-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামের মৃত শাহেদ মিয়ার ছেলে জুনাঈদ আজ ৪ মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় লক্ষধিক টাকার প্রয়োজন,

লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না জুনাঈদের পরিবারের । তাই তার চিকিৎসার জন্য ভিত্তবানদের সহায়তা চেয়েছেন তার মা।

টিয়ারা আলোর প্রতীক ইসলামিক সামাজিক ছাত্র যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টেটাস দিয়ে জুনাঈদের সহযোগীতার জন্য বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করে বলেন,দীর্ঘ ৪ মাস ধরে ক্যান্সারের সাথে আক্রান্ত হয়ে লড়ছেন জুনাঈদ,টাকা না থাকায় সে চিকিৎসা করতে পারছে না। আমার ব্যক্তিগত পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী নিয়ে যায় তার বাড়িতে এবং পরবর্তীতের জন্য ও আশ্বাস দিয়ে থাকেন বিভিন্ন ভাবে সহযোগিতার করবেন বলে, তিনি আরো বলেন আমরা সকলে যদি সকলের জায়গা থেকে এগিয়ে আসি তাহলে তার উন্নত চিকিৎসা করানো সম্ভম হবে।

ক্যান্সার আক্রান্ত জুনাঈদের মা বলেন,আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী আমার ছেলে জুনাঈদ,তার উপার্জনের টাকা দিয়ে চলত আমাদের সংসার।সে অসুস্থ হবার পর থেকে আমরা খুব কষ্টে জীবন যাপন করছি।আমার ছেলের চিকিৎসার জন্য প্রায় লক্ষধিক টাকার প্রয়োজন, যেখানে সংসার চালাতে কষ্ট হচ্ছে সেখানে চিকিৎসার টাকা দিব কি ভাবে? আমি আমার ছেলের চিকিৎসার জন্য এলাকার বিত্তবানদের সহায়তা চাই, আপনারা সকলে এগিয়ে আসলে আমার ছেলেকে বাঁচাতে সহযোগী হিসেবে কাজ করবে। জুনাঈদের মায়ের বিকাশ পার্সোনাল নাম্বার – 01763317357

(সি/স-০৩ জুলাই-তা/ই)