ধলাই নদীতে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২১

 সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করার সময় টাস্কফোর্সের অভিযানে ছয়টি নৌকা আটক করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুসা নাসের চৌধুরী আটককৃত প্রতিটি নৌকা গুলোকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।এ সময় ৬ টি নৌকা থেকে মোট ৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (১২জুলাই) বেলা ১২টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত মোবাইল কোর্টের অভিযান চলে।

অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভুমি) মুসা নাসের চৌধুরী জানান ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

(সি/স-১২ জুলাই-তা/ই)