তাবিবার হার্টে ছিদ্র, দেশবাসীর কাছে সাহায্যের আবেদন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২১ সিলেটের জৈন্তাপুর ৬নং চিকনাগুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানিছড়া গ্রামের মোঃ নিদু মিয়ার একমাত্র কন্যা সন্তান তাবিবা আক্তার (৫) হার্টে ছিদ্র নিয়ে জীবন মরন সন্ধিক্ষণে অবস্থান করছে। এই শিশুটির অপারেশন সময়মত না হলে বাচানো অসম্ভব হবে না বলে জানিয়েছেন চিকিৎসক । অপারেশন ও চিকিৎসা বাবদ খরচ আনুমানিক ২ লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন। দিনমজুর হত দরিদ্র পিতা জন্মলগ্ন থেকে হার্ট ছিদ্রের চিকিৎসা করে আসতেছে কিন্তু বর্তমানে শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় অপারেশন অত্যাবশ্যক হয়ে পড়েছে। খুব দ্রুত অপারেশন করা না হলে শিশুটিকে বাচানো যাবে না। তাই শিশুটির পিতা এতো বিশাল অংকের টাকা সংগ্রহ করা সম্ভব নয় বিধায় অসহায় সমাজের বিত্তবান, দাতা ও সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সবার অংশগ্রহণ আর সামান্য দান একত্রিত করে হয়তো আমার সন্তানের চিকিৎসা করা সম্ভব হবে। তিনি তার সন্তানের চিকিৎসার জন্য সবার কাছে সাহায্য প্রত্যাশা করেন। আগ্রহীদের তাবিবা এর চিকিৎসা সংশ্লিষ্ট খোঁজখবর ও সহযোগিতার জন্য জামাল আহমদ ০১৭৬৮৫৬১৮৮২ নম্বরে ( পার্সোনাল) যোগাযোগ করতে পারেন। দান পাঠানোর জন্য নিম্নোক্ত ব্যাক্তির বিকাশ নাম্বারে প্রেরন করার জন্য অনুরোধ করা হলো। (সি/স-১৫ জুলাই-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: