চেয়ারম্যান ফরিদ উদ্দিন’র ঈদ শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারাক জানিয়েছেন কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদ উল আযহা। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। তিনি বলেন, সবাই সাধ্যমতো সেরা পশু কুরবানি দেবেন ঈদে। তবে এবার উৎসবের আমেজ ম্লান করে দিয়েছে করোনা আতঙ্ক। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১৮ হাজার ৩২৫ জনে।

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনে।

করোনা ভাইরাসে স্বজনহারা মানুষের ঘরে আসবে না ঈদের আনন্দ। আবার শহর থেকে যারা নিজ নিজ এলাকা ও গ্রামে গিয়েছে, তাদের ঈদের খুশি ম্লান করেছে মহাসড়কে তীব্র যানজটসহ যাত্রাপথে বিভিন্ন ধরনের মহা ভোগান্তি।

আমরা স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ উল আযহা উদযাপন করবো।আসুন সরকারী নির্দেশনা মেনে ঈদ উদযাপন করি,নিজেকে সুরক্ষিত রাখি।

পবিত্র কোরআনে আল্লাহ তায়লা এরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি এক বিশেষ রীতি প্রদ্ধতি নির্ধারণ করে দিয়েছি,যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে,যা আল্লাহ তাদেরকে দান করেছেন। (সুরা হজ: আয়াত ৩৪) এবং চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তার সবচেয়ে প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার উদ্দ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতি বছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য।

সবার জন্যে আবারো পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক।

(সি/স-২০ জুলাই-তা/ই)