ঈদের দিনে সিলেটে করোনায় ৫ জনের প্রাণহানি

Desk Desk

News

প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২১

শেষ ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ৪৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যুবরণ করাদের মধ্যে সিলেট জেলার ২ জন, মৌলভীবাজারের ৩জন।

বুধবার (২১ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২৪১ জন, সুনামগঞ্জের ৭০ জন, মৌলভীবাজারের ১০৬ জন ও হবিগঞ্জের ২৮ জন রয়েছেন।

সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৩০৫। এখন অবধি সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৪৭৩ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ৫০ জন ও হবিগঞ্জে ২৮ জন মারা গেছেন।

(সি/স-২১ জুলাই-তা/ই)