প্রবাসীরা দক্ষ হলে রেমিট্যান্স বাড়বে, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা নিশ্চিত করা গেলে বিদেশে বাংলাদেশি কর্মীর চাহিদার পাশাপাশি রেমিট্যান্সও প্রবাহও বৃদ্ধি পাবে। রবিবার (২৫ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। দেশে কারিগরি শিক্ষা বিস্তারের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কারিগরি শিক্ষার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর। ছাত্র ও যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী প্রেরণের লক্ষ্যে কাজ করছে সরকার।’ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন— কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো আমিনুল ইসলাম খান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. হেলাল উদ্দিন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহীদুল আলম, কারিগরি শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ। (সি/স-২৫ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: