আগুনের গুজব ছড়ানো ৪ ভুয়া সাংবাদিকসহ ৭ জন গ্রেফতার

Desk Desk

News

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১

সিলকো ডেস্ক:-সিলেটের সময় টিভি, সিলেট এন্টারটাইনমেন্ট কিংবা ইচ্ছামত সামাজিক যোগাযোগ মাধ্যমে পেইজ খুলে সিলেটজুড়ে বেড়েছে ভুয়া সাংবাদিকদের তৎপরতা। মোটরসাইকেলের সামনে প্রেস লিখে ধাপিয়ে বেড়ানো। বাদ পড়ছে না বিভিন্ন অপকর্ম। এতে বিব্রত মূল ধারার গণমাধ্যম কর্মীরা। এবার এসব ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে অভিযানে নেমেছে র‍্যাব-৯।

গুজব রটানোর অভিযোগে সিলেটে চার ভুয়া সাংবাদিকসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(২২ জুলাই) দিবাগত রাত থেকে (২৫ জুলাই) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। এছাড়াও ৮ জনের নাম উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রা.) থানায় মামলা দায়ের করেছে র‍্যাব-৯।

বিমানবন্দর এলাকার আটপিয়ারি গ্রামের আতলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না ও এজাহারনামীয় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার তুরগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), শাহপরাণ (রা.) থানা এলাকার পীরের চকের মৃত উস্তার আলীর ছেলে আলাল উদ্দিন আলাল (৪৭) গোলাপগঞ্জ উপজেলার বানীগ্রাম এলাকার মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), গোলাপগঞ্জ উপজেলার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫)। এরা ফেসবুকভিত্তিক পেইজের সাংবাদিক পরিচয়ধারী বলে জানিয়েছেন র‍্যাব-৯।

এছাড়াও মোগলাবাজার থানার কুচাই এলাকার ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) ও গোলাপগঞ্জের মজিদপুরের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০)।

গ্রেপ্তারকৃতদের নিয়ে রোববার (২৫ জুলাই) সন্ধ্যা ৭ টায় র‍্যাব-৯ এর বিভাগীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম বলেন, গত ২২ জুলাই রাতে সেনাবাহিনীর ক্যাম্পে আগুন লেগেছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। বিষটি র‍্যাবের সাইবার মনিটরিং টিমের নজরে আসে। এর পর থেকে মনিটরিং টিম কাজ করে গুজব রটনাকারীদের গ্রেপ্তারে অভিযানে নামে। যার প্রেক্ষিতে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম আরও বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকভিত্তিক পেইজ ব্যাবহার করে সাংবাদিক পরিচয় দিয়ে যারা অপকর্ম করছে তাদের ব্যাপারে আমাদের নজরদারী আছে।

এর আগে গত ২২ জুলাই রাত আনুমানিক পৌনে ১ টায় নিজেদের সংস্কার কাজ করছিলো ত্যাল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন। তাই সিলেটের উত্তোর ও পশ্চিম আকাশে দেখা যায় আগুনের কুন্ডলি৷ কিন্তু এই সুযোগে এক শ্রেণির মানুষ শুরু করেন গুজব ছড়ানো। ১৭ পদাতিক ডিভিশন সেনানিবাহীনির কার্যালয়ে আগুন লেগেছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আতংক ছড়ায়। তাৎক্ষণিক নয়া শতাব্দীর অনলাইন সংরক্ষণে ‘সিলেটে মধ্যরাতে আগুন আতংক, ছড়াচ্ছে গুজব’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।

সৌজন্যে: দৈনিক নয়া শতাব্দি

(সি/স-২৫ জুলাই-তা/ই)