শিবগঞ্জে বজ্রপাতে ১৬ বরযাত্রীবাহী নিহত

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বজ্রপাতে বরযাত্রীবাহী নৌকায় থাকা ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৬ জন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণপুর এলাকা থেকে পদ্মা চর নারায়ণপুরে বিয়ে বাড়ি যাওয়ার পথে পদ্মা নদীতে বজ্রপাতে ১৬ জন মারা গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

(সি/স-০৪ আগস্ট-তা/ই)