ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে আহত বিদ্যুৎ শ্রমিক শামীমের মৃত্যু

Desk Desk

News

প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১

 

আব্দুস ছালাম শাকিল ছাতক থেকে ঃ
ছাতকে বৈদ্যুতিক শকে আহত শ্রমিক শামীম আহমদ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। সোমবার দুপুরে শহরের তাহিরপ্লাজা সংলগ্ন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। শামীম আহমদ শহরের বাগবাড়ী-ইটখলা এলাকার মৃত মজর আলীর পুত্র ও বিদ্যুৎ বিভাগের একজন অস্থায়ী শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিদ্যুতের লাইনে কাজ করার জন্য সড়কের মুখে একটি খুঁটিতে উঠে সে। এসময় অসাবধনতার কারনে মেইন লাইনে স্পর্শ করলে বৈদুতিক শকে সে খুঁটি থেকে ছিটকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। তাকে মূমুর্ষ অবস্থায় প্রথমে ছাতক হাসপাতালে পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন হাসপাতালের আইসিইউ-তে থাকার পর বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শামীম আহমদ।

(সি/স-১৬ সেপ্টেম্বর-তা/ই)