পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে কোম্পানীগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:০১ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতাকর্মীদের সাথে কোম্পানীগঞ্জ থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুর ১ টার সময় থানা কমপ্লেক্স পুরাতন ভবণ প্রাঙ্গণে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুলের সভাপতিত্বে ও এসআই অনিক বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি তদন্ত ওসমান গনি, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক বিজেন সরকার, সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন,জীবনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাবেক মেম্বার সুজিত দাস, শংকর মন্ডল প্রমুখ। (সি/স-০৪ অক্টোবর-তা/ই) SHARES জাতীয় বিষয়: