যারা বিদ্রোহী প্রার্থী তারা ভবিষ্যতে কোনও পদপদবি ও মনোনয়ন পাবে না, ওবায়দুল কাদের

প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনের জন্য সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নামের তালিকা চেয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কমিটির কাছে নাম পাঠানোর ক্ষেত্রে কোনও অনিয়ম হলে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া মাত্রই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (৮ অক্টোবর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এমন হুঁশিয়ারি দেন।

আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কোনও বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না এবং এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোনও পদপদবি ও মনোনয়ন দেওয়া হবে না।

(সি/স-০৮ অক্টোবর-তা/ই)