তিন দিনের সফরে সিলেটে পৌছালেন মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

 

তিন দিনের সরকারি  সফরে নিজ নির্বাচনী এলাকাসহ বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে আজ (৯ অক্টোবর  শনিবার)  সকাল ৯টায়,বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এসে পৌঁছালে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদিক কর্মসংস্থান মন্ত্রী সিলেট ৪ আসনের এমপি কে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদিন, কাউন্সিল এডভোকেট সালেহ আহমদ সেলিম,জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এনামূল হক সরদার,  গোয়াইনঘাট কলেজের  অধ্যক্ষ ফজলুল হক,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা,যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস,  জৈন্তাপুর প্রেস ক্লাব সভাপতি শাহেদ আহমেদ, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তা হেলাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বজরুল ইসলাম প্রমূখ।

মন্ত্রী বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় অংশ নিবেন পরে সার্কিট হাউজে বিশ্রাম শেষে বেলা ৪টা কোম্পানীগঞ্জে উপজেলা পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

মন্ত্রী সফর সঙ্গী হিসেবে সাথে রয়েছেন এপিএস রাশেদুজ্জামান, ব্যাক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম।

(সি/স-১০ অক্টোবর-তা/ই)