আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী: প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) বলেছেন- আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। মহান মুক্তিযুদ্ধের সময় আমরা মুসলমানরা শুধু নয়, আমাদের সবধর্মের মানুষ হিন্দু, বুদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশ স্বাধীন করেছেন। বাংলাদশ লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত। এই বাংলাদেশে জাতি ধর্মবর্ণ নির্বিশেষ সকলে যার যার অধিকার নিয়েই বসবাস করে। প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ আরও বলন, ‘এই দেশকে আমরা সকলে একসঙ্গে গড়ে তুলতে চাই। ‘আজ আমরা আনদিত, সারা বাংলাদশর ন্যায় কোম্পানীগঞ্জও দূর্গাপূজা হচ্ছে। উপজলার ২৬ টি মন্ডপ পূজা হচ্ছে। তিনি বলেন, ‘আমাদর আইনশখলা রক্ষাকারী বাহিনীর সকলই দিনরাত অক্লাপরিশ্রম করে এখানকার নিরাপত্তা নিশ্চিত করার সব রকম প্রচষ্টা চালিয় যাচ্ছে। স্থানীয় জনগণও সহযাগিতা কর যাচ্ছে।’ তিনি এই উৎসব যাতে উৎসবমুখর পরিবশ সম্পন হয়, সেই কামনাও করেন।

সিলেটে তিন দিনের সফরে এসে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা তিনি।
গতকাল শনিবার ০৯ অক্টোবর বিকাল ৪ টায় উপজেলা হল রুমে অর্ধশতাধিক সনাতন ধর্মালম্বীদের সাথে তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী ইমরান আহমদ।
এসয় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, এএসপি আমিনুল ইসলাম, গোয়াইনঘাট ডিগ্রী কলেজের অধ্যক্ষক ফজলুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের কামাল আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ শামিম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, মন্ত্রীর সফর সঙ্গী এপিএস রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, সহ সভাপতি আবু বাক্কার, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, রাসেল আহমদ, সদস্য তোফাজ্জল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলজার হোসেন, ফরিদ আহমদ, সাংবাদিক তারিকুল ইসলাম,কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রুপক চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, সহ সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিজেন সরকার, সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, জীবনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাবেক মেম্বার সুজিত দাস, শংকর মন্ডল প্রমুখ।

 

(সি/স-১০ অক্টোবর-তা/ই)