কোম্পানীগঞ্জে পাঁচ শত শীতার্তকে পুলিশ নারী কল্যাণ সমিতির কম্বল উপহার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের ভোলাগঞ্জ পুলিশ ফাড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে ও কোম্পানীগঞ্জ থানার সহযোগীতায় পাঁচ শত ছিন্নমূল ও অসচ্ছল শীতার্তের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল সারে ১০টায় ভোলাগঞ্জ ফাড়ি প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ।সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) প্রবাস কুমারের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) সিলেট’র সভাপতি মাহফুজা শারমিন। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজা শারমিন বলেন, পুনাক সব সময় হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রচন্ড শীতে হত-দরিদ্র মানুষ যাতে কষ্ট করতে না হয় সে জন্যে শীত মৌসুমের শুরু থেকে কম্বল বিতরণ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জের ৫ শত শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে। শুধু তাই নয় দেশের ক্রান্তিলগ্নেও পুনাক অসহায়ের পাশে দাড়িয়েছে। করোনা মোকাবেলায় মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করেছে। ভবিষ্যতেও পুনাক তার সামাজিক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুনাক সিলেট’র সহ-সভাপতি মুশফিকা মাহফুজ, সহ-সভাপতি কারিশমা আহমেদ,সহকারী পুলিশ সুপার মুর্ত্তাজুল ইসলাম (এসএএফ), কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফয়েজ আহাম্মদ প্রমুখ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: