ড.সিরাজুল ইসলাম সহ ৭ গুণীজন বাংলা একাডেমি ফেলোশিপ ২০২১ গ্রহণ করলেন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাত বিশিষ্টজনকে বাংলা একাডেমি ফেলোশিপ ২০২১ প্রদান করা হয়েছে। একাডেমির ৪৪তম বার্ষিক সাধারণ সভায় শুক্রবার এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ২০২১ সালের বাংলা একাডেমির সাতটি পুরস্কারও প্রদান করা হয়। ফেলোশিপপ্রাপ্তরা হলেন-মুক্তিযুদ্ধে মতিয়া চৌধুরী, সাহিত্যে আজিজুর রহমান আজিজ, চিকিৎসা ও সমাজসেবায় ভ্যালোরি এ টেইলর, যন্ত্রসংগীতে ওস্তাদ আজিজুল ইসলাম, সংগীতে শেখ সাদী খান, নাটকে ম. হামিদ এবং সংগঠক হিসাবে গোলাম কুদ্দুছ। আর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্তরা হলেন-পাখি বিশারদ ইনাম আল হক (মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার), ইতিহাসবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম (সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার), সুকুমার বড়ুয়া (মযহারুল ইসলাম কবিতা পুরস্কার), নাট্যজন ফেরদৌসী মজুমদার (অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার), ড. তসিকুল ইসলাম রাজা (সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার) ও সৌমিত্র চক্রবর্তী (হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান লেখক পুরস্কার)। পুরস্কার ও ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রামেন্দু মজুমদার এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিকাল ৩টায় একাডেমির নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ পূর্তিতে বাংলা একাডেমি নির্মিত স্মারক ভাস্কর্যের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। একাডেমির বার্ষিক সভা : এদিন বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৪তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ২০২০-২১ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান ২০২১-২২ অর্থবছরের বাজেট অবহিত করেন। একাডেমির সদস্যরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। এ সময় মহাপরিচালক সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেন। তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনার আগ্রাসনের মধ্যেও বাংলা একাডেমি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ নানা গবেষণাকর্ম, সাংস্কৃতিক কর্মসূচি এবং সুদূরপ্রসারী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক-প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য পালনে অঙ্গীকারাবদ্ধ। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: