স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে সংবর্ধিত হলেন কোম্পানীগঞ্জের ৫ ইউপি চেয়ারম্যান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার উদ্যেগে এক আলোচনা সভা ও ৫ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ২৮ ডিসেম্বর বেলা ১২ টা উপজেলা অডিটরিয়ামে এ আলোচনা সভা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আলহাজ্ব ফারুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদেরকে সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন পারভেজ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক জবরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কোম্পানীগঞ্জ শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব চান মিয়া,সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন রেনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর নুর,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দীন,উপজেলা যুব লীগের আহবায়ক আলহাজ্ব আলা উদ্দিন,১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন,২নং পূর্ব ইসলামপুর পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,৪ নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু,৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান, ৬ নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম,সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: