বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্তের ইন্তেকাল: কোম্পানীগঞ্জ পূজা উদযাপন পরিষদের শোক শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১ ৭১ এর মহান রণাঙ্গনের ৫ নং ভোলাগঞ্জ সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিলাল মোহন্ত মারা গেছেন। আজ সকাল ১১ টার সময় সিলেটস্থ করপাড়ার বাসায় ইন্তেকাল করেন। মতিলাল মোহন্ত উপজেলার সাতাল জীবনপুর গ্রামের মৃত মৃত যজ্ঞেশ্বর মোহন্তের পুত্র।মতিলাল মোহন্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অখিল চন্দ্র বিস্বাস। এক শোক বার্তায় অখিল চন্দ্র বিস্বাস বলেন, মতিলাল মোহন্তের মৃত্যুতে মহান স্বাধীনতা যুদ্ধের এক জীবন্ত কিংবদন্তিকে হারালো কোম্পানীগঞ্জবাসী। এ এক অপূরণীয় ক্ষতি । গনতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।৷ Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: