ভারতীয় খাসিয়ার গুলিতে কোম্পানীগঞ্জ সীমান্তে যুবক আহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ কালাইরাগ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। আহত বাংলাদেশী যুবক উপজেলার কালাইরাগ গ্রামের বেদ কন্দের পুত্র শৈলেন কন্দ (২৬)। শুক্রবার সকাল ১১টায় কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। আহত শৈলেন কন্দকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। কালাইরাগ বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত বাংলাদেশী যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তার সাথে আরও কয়েকজন ছিল তারা সবাই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে। SHARES গণমাধ্যম বিষয়: