হাতে নতুন বই পেল দূবড়ীর পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২২ নিজস্ব প্রতিবেদক:-নতুন বই হাতে পেয়ে খুশি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দূবড়ীর পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা। উপজেলার ৫ নং উত্তর রণিখাই ইউনিয়নের শিক্ষাবঞ্চিত শিক্ষার্থীদের কথা চিন্তা করে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় দূবড়ীর পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি। আর্থিক, অবকাঠামো ও বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যায় ধুকতে থাকা বিদ্যালয়টির হাল ধরেছে ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমান। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অংশিদার হতে এলাকাবাসী, প্রবাসী সংগঠন সহ দানশীল বিত্তশালীরা এগিয়ে আসার জন্যে অনুরোধ করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান ফয়জুর রহমান। শনিবার ০১ জানুয়ারী দুপুর ১ টার সময় দূপড়ীর পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে এই বক্তব্য দেন তিনি। তিনি আরও বলেন, বিগত ১০ বছর যাবত বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় ধুকছে। এর মধ্যে সব চেয়ে বড় সমস্যাটি হচ্ছে অবকাঠামোগত সমস্যা। বিদ্যালয়ের টিনের চালা থাকলেও ইটের অর্ধেক দেওয়াল থাকার ফলে বর্ষায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয়ে যাতায়াতের কোনো সড়ক না থাকায় অনেক বৃষ্টি ও বর্ষায় বিদ্যালয়ে পাঠ নিতে আসা শিক্ষার্থীরা বন্ধ করে দেয়। কোমল পানিয় সহ ওয়াসরুম,টয়লেট ও মাঠের সমস্যা চরম। নির্বাচনের আগে আমি কথা দিয়েছিলাম বিদ্যালয়টি আবারও চালু করব। শিক্ষার্থীরা আধুনিক সব সুযোগ সুবিধা পাবে। বিদ্যালয় চালুর পাশাপাশি ইনশাআল্লাহ শিক্ষার্থীদের সুযোগ সুবিধার দিকেও সুনজর দেওয়া হবে। অত্র এলাকার কয়েকটি গ্রামের শিক্ষার্থীদেরকে কয়েক কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যেতে হয়। দূরের পথ থাকায় আগ্রহ থাকা সত্বেও অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। তাই ঝড়ে পড়া রোধে দুবড়ী পাড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সর্বদা কাজ করে যাবে। ফয়জুর রহমান চেয়ারম্যানের সভাপতিত্বে ও ইউনিয়ন নিকাহ রেজষ্টার কাজী হেলাল আহমদের সঞ্চালনায় আমন্ত্রীত অতিথি হিসেবে বই উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি কালা মিয়া, বিদ্যালয়ের জমি দাতা নজির আহমদ,গোলাম কিবরিয়া,গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা কছির মিয়া, স্থানীয় মুরুব্বি ইউছুব আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড মেম্বার আবুল বাশার,৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ড মেম্বার মোশাহিদ আলী,বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক, মামুনুর রশিদ, সুস্মিতা বিস্বাস,সাবেক ইউপি সদস্য নুরুল আমীন ও দুলাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ভর্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের হতে নতুন বই তুলে দেন আগত অতিথিরা। SHARES গণমাধ্যম বিষয়: