রাত পোহালেই দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২২ রাত পোহালেই দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন। তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি । সেই সাথে লবিংও চলছে পাল্লা দিয়ে। কেন্দ্রের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং ঢাকা কালেকশনে ব্যস্থ এখন সভাপতি-সম্পাদক পদে আসতে চাওয়া প্রার্থীরা। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন উপজেলার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বির আলী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম মাহবুবুল হক সহ কেন্দ্রীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে নেত্ববৃন্দের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনকে সফল করার জন্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ জুড়েসুরে কাজ শুরু করেছেন। গোটা উপজেলা এখন ভাসছে ফেস্টুন ও বিলবোর্ড আর ব্যানারে। সব অতিথিকে কিভাবে স্বাগতম জানানো যায় সেই দিকে কাজ করছে উপজেলা নেতৃত্ববৃন্দ। সম্মেলনের মাধ্যমে সাবেক ছাত্রনেতা এবং ত্যাগী ও তরুণ নেত্বেতের প্রতি মূল্যায়ন হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল কাদির সাদেক ছাড়া ও মন্জুর আলী, নিশান চৌধুরীসহ ডজন খানেক নেতা লবিং চালিয়ে যাচ্ছেন। সেক্রেটারি পদে বর্তমান সেক্রেটারি সারওয়ার আলম মিথুনসহ আটজনের মতো নেতা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় কমিটির মতো তরুন নেতৃত্বের দিক থেকে যদি নতুন কমিটি গঠন করা হয় তবে নতুন মুখ হিসেবে মন্জুর আলী, নিশান চৌধুরী এবং সেক্রেটারি হিসেবে জয়ন্ত গোস্বামী, নিজাম উদ্দীন এর মত নতুন নেতৃত্ব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপহার পেতে পারেন। SHARES রাজনীতি বিষয়: