সিলেট জেলা কৃষকলীগে স্থান পেলেন কোম্পানীগঞ্জের রুবেল আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২

কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের পুত্র ও তিনবারে সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিনের ছোট ভাই রুবেল আহমেদ সিলেট জেলা কৃষকলীগের আহবায়ক কমিটিতে সদস্যপদে স্থান পেয়েছে। কমিটিতে আহবায়ক পদে দক্ষিণ সুরমা উপজেলার শাহ নিজাম উদ্দিন ও সদস্য সচীব পদে একই উপজেলার মিফতাহুল হোসেন সুইট স্থান পেয়েছে।

বুধবার ২৩ ফেব্রুয়ারী দলীয় প্যাডে কেন্দ্রীয় সভাপতি কৃষিবীদ সমীর চন্দ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট
ছয় মাস মেয়াদী উক্ত কমিটি অনুমোদন পায়। কমিটিকে আগামী ছয় মাসের মধ্যে জেলার প্রতিটি উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ডে ত্রী বার্ষিক সম্মেলনের নির্দেশ প্রদান করা হয়।

কোম্পানীগঞ্জের একমাত্র ব্যাক্তি হিসেবে আহবায়ক কমিটিতে প্রতিনিধিত্ব করছেন রুবেল আহমেদ। নব গঠিত সিলেট জেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্যপদে স্থান পাওয়া রুবেল আহমদকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা যুবলীগ নেতা মেহেদি হাসান জামাল, বৃহত্তর জৈন্তিয়া ছাত্র পরিষদের সভাপতি আলিফ এনামুলসহ কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দরা।