জৈন্তায় পাইপগান সহ ডাকাত আটক Desk Desk News প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০ প্রতিকী ছবি ষ্টাফ রিপোর্টারঃ–সিলেটের জৈন্তাপুর উপজেলায় পাইপগানসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান স্যুটার পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ এবং লুন্ঠিত বিশ হাজার টাকা উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দিবাগত মধ্যরাতে জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামের হোমিও চিকিৎসক বশির আহমদের বসতঘরে একদল সশস্ত্র ডাকাত প্রবেশ করে মূল্যমান জিনিসপত্র লুট নিয়ে যায়। পরবর্তীতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার রূপচেং গ্রামে আব্দুল হাকিমের বসতঘরে অভিযান চালায়। এসময় জজ মিয়ার ছেলে আব্দুল হাকিম কিবরিয়া, রূপচেং গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. রাসেল, ফজলুল হকের ছেলে আমিনুল ইসলাম, রুস্তম আলীর ছেলে মো. মোশাররফ ও জগন্নাথপুর থানার স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ফজলু মিয়াকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ১টি ওয়ান স্যুটার পাইপগান ও ১ রাউন্ড কার্তুজ ও ডাকাতিকালে লুন্ঠিত বিশ হাজার টাকাসহ উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় বশির আহমদের ছেলে মো. নাসির আহমদ পাবেল বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান। SHARES জেলা/উপজেলা বিষয়: