আমির হামজার স্বাধীনতা পুরুষ্কার বাতিল

প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

 

নানা সমালোচনার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে মো. আমির হামজার নাম বাদ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৮ মার্চ) এ তথ্য জানানো হয়।

জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃর্তিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে গত মঙ্গলবার (১৫ মার্চ) ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, ব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আ মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। স্থাপত্যে প্রয়াত স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নাম প্রকাশ করা হয়। এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে।

কিন্তু আজ শুক্রবার প্রকাশিত তালিকায় আমির হামজার নাম বাদ দেওয়ায় সাহিত্য ক্যাটাগরি বাদ পড়ে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।