কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্সে ১৭টি ভারতীয় গরু প্রকাশ্য নিলামে বিক্রি Desk Desk News প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০ কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্সে ১৭টি ভারতীয় গরু প্রকাশ্য নিলামে বিক্রি। ষ্টাফ রিপোর্টারঃ-সিলেটের কোম্পানীগঞ্জ থানা কমপ্লেক্সে ভারতীয় ১৭ টি বলদ গরু প্রকাশ্যে নিলাম ডেকে বিক্রি করা হয়েছে। ১০ জন নিলাম আগ্রহীদের মধ্যে সর্বোচ্চ নিলাম গ্রহিতা আকুদ্দুছ মিয়া ৯ লক্ষ ৫০ হাজার টাকায় গরুগুলি ক্রয় করেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় কোম্পানীগঞ্জ- গোয়াইনঘাট সার্কেলের এএসপি ও উক্ত নিলাম কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট জেলা কালেক্টর অফিসের নাজির কামাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু,সিলেট জজ কোর্ট ইন্সপেক্টর মজিবুর রহমান। উল্লেখ্য মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার তুরং (ভারত সীমান্ত) থেকে ১৭ ( সতের) টি গরু সহ একজন চুরাকারবারীকে আটক করে।চুরাকারবারীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। পরবর্তিতে উদ্ধারকৃত ভারতীয় গরুগুলো প্রকাশ্যে নিলামে বিক্রয় করার জন্যে আদালতের নির্দেশ পাওয়ায় নিলামকার্যের অনুমতি পায় দায়িত্বপ্রাপ্ত নিলাম কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) রজিউল্লাহ খাঁন,অপারেশন অফিসার খাইরুল বাশার। SHARES জেলা/উপজেলা বিষয়: