বর্ণী উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং বডি’র নতুন সভাপতি এড. হাবিবুর রহমান ভুট্টোকে ইকবাল হোসেনের শুভেচ্ছা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মে ২৪, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হোন এডভোকেট হাবিবুর রহমান ভুট্টো। কমিটিতে অন্যান্য সদস্যরা হচ্ছেন অভিভাবক প্রতিনিধি আব্দুল মোতালিব,নুরুর রশিদ,করম আলী ও সোলেমান মিয়া। বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট হাবিবুর রহমান ভুট্টোসহ কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ।

এক শুভেচ্ছা বার্তায় ইকবাল হোসেন ইমাদ বলেন, যোগ্যরা যুগ্য স্থানেই ফেরত যায়। আমাদের ভুট্টো ভাইয়ের হাত ধরে প্রিয় শিক্ষাঙ্গনে আলোর দ্যুতি ছড়াবে। অভিনন্দন নব নির্বাচিত সকল সদস্যদের।