জাতীয় শিক্ষা পদক পাচ্ছেন কোম্পানীগঞ্জের পাঁচ শিক্ষক Desk Desk News প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ উপজেলা পর্যায়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ নির্বাচিত হয়েছেন আজমল আলী। তিনি চাটিবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মোছাম্মত জেসমিন বেগম। তিনি বর্তমানে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাঁদের এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। এছাড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষককে শ্রেষ্ঠ নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছে সুন্দ্রাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ও রাজনগর ঢালারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনিন আক্তার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টুনু ভূষণ দাশ। জারিকৃত প্রজ্ঞাপনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর ২১ ক্যাটাগরিতে ১২টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস সিলেট। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.জহিরুল হক বলেন, শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। এছাড়াও শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছেন টুকের বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির বিদ্যুৎসাহী সদস্য রাসেল আহমদ। SHARES গণমাধ্যম বিষয়: