উপজেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত রাসেল আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ উপজেলা পর্যায়ে সিলেটের কোম্পানীগঞ্জে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নির্বাচিত হলেন রাসেল আহমদ। রাসেল আহমদ, টুকের বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটির বিদ্যুৎসাহী সদস্য।

জারিকৃত প্রজ্ঞাপনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর তালিকায় শ্রেষ্ঠ এসএমসি নির্বাচিত হয়েছেন ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পুরুষ নির্বাচিত হয়েছেন আজমল আলী। তিনি চাটিবহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন মোছাম্মত মরিয়ম জেসমিন। তিনি বর্তমানে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাঁদের এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। এছাড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষককে শ্রেষ্ঠ নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছে সুন্দ্রাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান ও রাজনগর ঢালারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনিন আক্তার এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন ভাটরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টুনু ভূষণ দাশ।

রাসেল আহমদ বলেন, সিলেট ৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে ধন্যবাদ আমাকে বিদ্যালয় এসএসসি কমিটির বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত করার জন্যে। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী হওয়ার পেছনে মন্ত্রী মহোদয়ের অবদান ছিল। আন্তরিক ধন্যবাদ জানাই প্রাণপ্রিয় নেতা ইমরান আহমদকে। ধন্যবাদ জানাই বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও এসএমসি কমিটির সকল সদস্যদের।