এইচএসসিতে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে ইমরান আহমদ কারিগরী কলেজ

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইবারের এইচএসসি পরিক্ষায় মোট ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করছেন ৩১৭ জন। পাশের হার ৮২.৩৪ % ও জিপিএ- ৫ পেয়েছেন ৮ জন। মাদ্রাসা বোর্ড থেকে আলিমে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৮ জন, পাশের হার ৮৫.৭১ % ও কারিগরি বোর্ড থেকে ৫৮ জন অংশ নিয়ে পাশ করেছেন ৫৮ জন, পাশের হার শতভাগ ও জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ পরীক্ষার্থী ১২৭ জন, পাশ করেছে ৮৯ জন। পাশের হার ৭০.০৮% ও জিপিএ-৫ নেই, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষার্থী ৮৪ জন,পাশ করেছে ৭৩ জন। পাশের হার ৮৬.৯০ % ও জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষার্থী ৯০ জন পাশ করেছে ৭৭ জন। পাশের হার ৮৫.৫৬% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন। ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষার্থী ৮৪ জন,পাশ করেছে ৭৮ জন। পাশের হার ৯২.৮৬ % ও জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে কাঠাঁলবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ২১ জন,পাশ করেছে ১৮ জন, পাশের হার ৮৫.৭১ % ও জিপিএ ৫ নেই এবং কারিগরি বোর্ডের অধীনে ইমরান আহমদ কারিগরী কলেজ পরীক্ষার্থী ৫৮ জন পাশ করেছে ৫৮ জসন। পাশের হার শতভাগ ও জিপিএ ৫ পেয়েছেন ১৬ জন।
এবার চমক দেখিয়েছে কারিগরী বোর্ডের অধীনে ইমরান আহমদ কারিগরী কলেজ শিক্ষার্থীরা। জিপিএ-৫ ও পাশের হারে উপজেলায় সেরা হয়েছেন এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের শতভাগ সাফল্যে ইমরান আহমদ কারিগরী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন জানান, এবারের পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের শতভাগ সাফল্যে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই শিক্ষার্থীদের ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের। তাছাড়া প্রতিষ্ঠান কমিটির দায়িত্বশীল ও রাজনৈতিক নেত্ববৃন্দের, যাদের পরিশ্রম ও দিকনির্দেশনায় আজকের সাফল্য। সর্বোপরি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি মহোদয়কে।