সাতশত বন্যা আক্রান্ত পরিবারকে ত্রাণ দিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২২ আলোকিত কোম্পানীগঞ্জ গড়াই আমাদের লক্ষ্য এই শ্লোগান কে সামনে রেখে গড়া উঠা কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের বন্যা দুর্গত পরিবারের মধ্যে উপজেলার ৬ টি ইউনিয়নের ৭০০ টি পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ বন্যা কবলিত মানুষের মধ্যে চিড়া,মুড়ি বিতরণ করা সম্পন্ন হয়েছে। উপজেলা সদরস্থ সংগঠন এর কার্যালয়ে আজ ২৫ শে মে রোজ বুধবার সকাল সাড়ে ১০ ঘটিকার সময় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ত্রাণ বিতরণ কর্মসূচির শুভ সুচনা করা হয়।সংগঠনের কার্যবাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম,অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কার্যবাস্তবায়ন কমিটির সমন্বয়ক শামীম আজাদ চৌধুরী, হাবিবুল্লাহ জাবেদ, কার্যবাস্তবায়ন কমিটির সদস্য রাসেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম, সাংবাদিক মঈনুদ্দিন মিলন,সাংবাদিক আবিদুর রহমান, কার্যবাস্তবায়ন কমিটির সদস্য ও ইউ/পি সদস্য মাওলানা মাহবুবুর রহমান, শরীফ উদ্দিন, নজরুল ইসলাম,সদস্য হেলাল আহমদ, কোম্পানীগঞ্জ ছাত্র কন্ঠের সাধারণ সম্পাদক এহছানুল মাহবুব, সংগঠনের বাহরাইন শাখার সেক্রেটারী সাইদুর রহমান,সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হাসান , সাবেক ত্রান বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমেদ, বাহরাইন শাখার সহ সাধারন সম্পাদক লিটন আহমদ, সাংবাদিক নোমান আহমদ, আখতারুজ্জামান,সরওয়ার খাঁন প্রমুখ কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে সংগঠনের সাবেক সভাপতি ত্রাণ বাস্তবায়ন কমিটির আহবায়ক কানাডা প্রবাসী শাহজাহান মোহাম্মদ রুমেল, যুগ্ম আহবায়ক সৌদি আরব শাখার সভাপতি হাফিজ আনছার উদ্দিন, যুগ্ম আহবায়ক সাবেক সাধারণ সম্পাদক পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি, সদস্য সচিব ফ্রান্স প্রবাসী ফরহাদ আহমদ নুর, যুগ্ম আহবায়ক সৌদি আরব প্রবাসী মোঃ নুর মিয়া, মোঃ আলী আকবর, ও যুগ্ম সদস্য সচিব দুলাল আহমেদ ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় দেশের কার্যবাস্তবায়ন কমিটি সহ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: