মহিবুর রহমান মানিক সংসদে প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় দোয়ারাবাজারে আনন্দ মিছিল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুন ৭, ২০২২ মোঃ আলা উদ্দিন: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় দোয়ারাবাজারের বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। সোমবার রাতে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়ারাবাজার সদরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আব্দুল খালেকের নেতৃত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল মিয়া, জাতীয় শ্রমিক লীগের দোয়ারাবাজার উপজেলার সভাপতি সাবেক ইউ পি সদস্য মোহাম্মদ তাজির উদ্দিন । আওয়ামীলীগ নেতা তপন সরকার তপু, মো. আলা উদ্দিন, খোকন রায় প্রমুখ। Download News PhotoCard SHARES জাতীয় বিষয়: