কলকাতায় বাংলাদেশী হাইকমিশনের নিরাপত্তারক্ষীর গুলিতে দুইজন নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ১০, ২০২২ কলকাতার পার্ক সার্কাস এলাকায় এক নিরাপত্তারক্ষীর এলোপাথাড়ি গুলিতে দু’জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে পার্ক সার্কাস সাত মাথার মোড়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অফিসের আউট পোস্টে কর্মরত নিরাপত্তারক্ষী এলোপাথাড়ি গুলি চালান বলে পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে এক মহিলার মৃত্যু হয়। পরে নিজেকেও গুলি চালিয়ে শেষ করে দেন ওই নিরাপত্তারক্ষী। এতে আরও অনেকেই গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। জানা গিয়েছে, শুক্রবারই ওই নিরাপত্তাকর্মী বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আউট পোস্টে কাজে এসেছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই পুলিশকর্মী মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান তিনি। তার পর গলার কাছে গুলি করে নিজেকেও শেষ করেন। নিরাপত্তারক্ষীর ছোড়া গুলি গিয়ে লাগে এক মহিলার গায়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, ছোড়া গুলি গিয়ে লাগে এক বাইক চালকের পিঠে। বাইকের পিছনে থাকা এক মহিলারও গুলি লাগে। তিনি ঘটনাস্থলে নিহত হন। তাছাড়া সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। SHARES আন্তর্জাতিক বিষয়: