জৈন্তাপুরে আশ্রয় কেন্দ্রগুলোতে যুবসমাজের রান্না করা খাবার বিতরণ অব্যাহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২ জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় ঠানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ৬ন চিকনাগুল ইউনিয়নে বন্যায় প্লাবিত এলাকার মানুষজনের আশ্রয় নেওয়া কেন্দ্রগুলোতে চলছে শিডিউল অনুযায়ী রান্না করা আখনি এবং ভাত তরকারি বিতরণ কার্যক্রম। এসব কার্যক্রমে অংশ নিয়েছে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবসমাজ। আজ ২১ জুন বুধবার দুপুরে চিকনাগুল ইউনিয়নের আশ্রয় কেন্দ্র ও পার্শবর্তী শিকার খা আশ্রয় কেন্দ্রে ভাত তরকারি বিতরণ করা হয়। ঘাটেরচটি ঠাকুরের মাটি যুবসমাজ। এ কার্যক্রমগুলোতে সার্বিক সহযোগিতা করছেন দেশ ও প্রবাসে থাকা সমাজসেবী বৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য হাফেজ মোঃ আব্দুল মুছাব্বির ফরিদ,যুব নেতা মোঃ শাহাজান,জাহিদুল ইসলাম, পারবেজ,সেলিম সহ একটি টিম। নেতৃবৃন্দ জানান আগামীকাল রাতে ইউনিয়নের সবগুলো কেন্দ্র অবস্থানরতদের ভাত তরকারি বিতরণ করা হবে। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: