কোম্পানীগঞ্জে বেকার পাথর শ্রমিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষনের যাত্রা

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

কোম্পানীগঞ্জে বেকার পাথর শ্রমিকদের জন্যে বুনিয়াদি প্রশিক্ষনের যাত্রা

কোম্পানীগঞ্জে বেকার পাথর শ্রমিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষনের যাত্রা

ষ্টাফ রিপোর্টারঃ-কোম্পানীগঞ্জ উপজেলার পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষতা বৃদ্ধিমূলক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে।৫ দিন ব্যাপী এই কোর্সের প্রথম ব্যাচে ৩৫ জন পাথর শ্রমিককে নিয়ে যাত্রা শুরু হয়।

রবিবার (০১ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ উদ্ভোধনী অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও হরলাল সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ।১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন।

১ম ব্যাচের এ প্রশিক্ষণার্থীদের আধুনিক পদ্ধতিতে সবজি চাষের উপর প্রশিক্ষণ শেষে সরকারি ঋণ কার্যক্রম এর আওতায় এনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়া হবে।
ধাপে ধাপে পরবর্তী ব্যাচসমূহে হাঁস মুরগী, মৎস্য পালনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান প্রধান অতিথি আলহাজ্ব শামীম আহমদ।

৫ দিন ব্যাপী এই বুনিয়াদি প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা করবেন উপজেলা যুব উন্নয়ন অফিস, কৃষি অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তর ।

উদ্ভোধনী অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ।উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মান্নান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।

উল্লেখ্য আদালতের নিষেধাজ্ঞা থাকায় উপজেলার তিনটি পাথর কোয়ারী বন্ধ হয়ে যাওয়ায় উপজেলার ২৫/৩০ হাজার পাথর শ্রমিক বেকার হয়ে পড়ে। এই সব বেকার শ্রমিকদের কৃষিবিষয়ক,হাস মুরগী ও গবাদীপশু পালন কর্মসূচী বিত্তিক বুনিয়াদী প্রশিক্ষন গ্রহণের জন্যে বিগত কয়েকদিন মাইকিং করে শ্রমিকদেরকে স্ব স্ব ইউনিয়ন পরিষদে নাম জমা দেয়ার আহবান করা হয়। এভাবেই ইউনিয়ন পরিষদ থেকে নামের তালিকা সংগ্রহ করে প্রাথমিকভাবে ৩৫ জনকে নিয়ে ১ম ব্যাচের প্রশিক্ষণ যাত্রা করা হয় আজ।