সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে আলোচনায় ইফজাল Desk Desk News প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২ সিলেট জেলা পরিষদ নির্বাচন ঘিরে সদস্য পদপ্রার্থীদের মধ্যে চলছে শেষ মুহুর্তের প্রচার প্রচারণা। ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে জকিগঞ্জ উপজেলার ১২০ টি জনপ্রতিনিধির মধ্যে ৩ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবেন একজন।মনোনয়ন পত্র জমাদানের পর থেকেই সিলেট জেলা পরিষদ ১৩নং ওয়ার্ড জকিগঞ্জে চলছে প্রচার প্রচারণা। এ নির্বাচনে জকিগঞ্জের ১নং বারহাল ইউপি,২নং বীরশ্রী ইউপি,৪নং খলাছড়া ইউপি,৫নং জকিগঞ্জ সদর ইউপি,৬নং সুলতানপুর ইউপি,৭নং বারঠাকুরী ইউপি,৮নং কসকনকপুর ইউপি, ৯নং মানিকপুর ইউপি,জকিগঞ্জ পৌরসভার মেয়র কাউন্সিলরগন সহ উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইছ চেয়ারম্যান,নারী ভাইছ চেয়ারম্যান সহ মোট ১২০জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জকিগঞ্জ থেকে নির্বাচিত হতে ৩ জন প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।তাদের মধ্যে হলেন ইফজাল চৌধুরী এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান ইফজাল আহমদ চৌধুরী( টিউবওয়েল প্রতিকে),জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব শামিম আহমদ(সিলিং ফেন প্রতিকে),উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান(তালা প্রতিকে) নিয়ে গন সংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নির্বাচনে ভোটাররা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পছন্দসই প্রার্থীর ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ প্রায় সবাই। কিছু ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, আসন্ন নির্বাচনে জকিগঞ্জের প্রার্থী তালিকায় যারা আছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ইফজাল চৌধুরী। ৯নং মানিকপুর ইউনিয়নে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য এ টি এম হামিদ জানান,জেলা পরিষদের সদস্য পদে নির্বাচন জমে উঠেছে,প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাটে অনেকেই আছে তবে আমি আমার পছন্দের প্রার্থী ইফজাল চৌধুরীকে ভোট দেব। তাছাড়া ইফজাল চৌধুরীকে নিয়ে চলছে সমীকরণ।তিনি আরও বলেন আমার মনে হয় জনপ্রিয়তা থাকায় দলমতের বাইরে গিয়ে ইফজাল চৌধুরীকে ভোটাররা তাদের মুল্যবান রায় প্রদান করবেন। এ বিষয় নিয়ে ইফজাল চৌধুরী বলেন,আমি সারা জীবন জকিগঞ্জের সাধারণ মানুষের জন্য কাজ করছি।এবার আমি সিলেট জেলা পরিষদ নির্বাচন প্রার্থী হয়ে মানুষের ভালোবাসায় মুগ্ধ। আমি শতভাগ আসাবাদী ভোটারগণ তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।ইনশাআল্লাহ। এদিকে ইফজাল ছাড়াও প্রচার প্রচারণা এগিয়ে আছেন সাবেক সদস্য শামিম আহমদ ও আব্দুর রহমান।সিলেট জেলা পরিষদের আসন্ন ১৭ অক্টোবরের নির্বাচন ঘিরে উপজেলাজুড়ে চলছে আলোচনা আওয়ামীলীগ ও বিএনপি মতো রাজনৈতিক দলগুলোর প্রথম সারির নেতারা কৌশলে বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে। এ পষন্ত প্রচার প্রচারণা ৩ প্রার্থীর মধ্যে ইফজাল চৌধুরী এগিয়ে রয়েছেন। SHARES নির্বাচনের মাঠ বিষয়: