জনগনের সেবক হয়ে কাজ করতে চাই, শাহ জামাল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২২ মোঃ আলা উদ্দিন: দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীকের মৃত্যুগত কারণে চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় ইউনিয়নে বইছে উপ-নির্বাচনের হাওয়া। এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা তারা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করেছেন। ২৬ অক্টোবর স্থানীয় নূরপুর বাজারে ক্লাব অফিসে দোয়ারাবাজার প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় জানা যায়, মোঃ শাহ জামাল তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়, করোনার মহা দুর্যোগের শুরু থেকে তাঁর সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে অসহায় গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সকল শ্রেণী পেশার মানুষ তার আচার ব্যবহারে মুগ্ধ। তাই মোঃ শাহ জামাল এর নাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে-মুখে। সৎ সাহসী ভাল প্রার্থী হিসাবে সুরমা ইউনিয়নের জন্য যোগ্য। মোঃ শাহ জামাল উপজেলার সুরমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নুরপুর গ্রামের মরহুম মোঃ আবু সুফিয়ানের ছেলে মোঃ শাহ জামালের নিকট জানতে চাইলে তিনি বলেন, নৌকার প্রার্থী হয়ে আমার ইচ্ছা আছে নির্বাচন করার । এ প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। ৯ নং সুরমা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী। জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। Download News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: