১২ নং ওয়ার্ডে জেলা আওয়ামী লীগ নেতা পলাশের বিজয়

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১২ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ।

জানা যায়, ১২০টি ভোটের মধ্যে তিনি সবোর্চ্চ ৯১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য ইমাম উদ্দিন ২৪টি ভোট পেয়েছেন।

 

অপর প্রার্থী ফখরুল ইসলাম ফ্যান প্রতীকে ১টি আর এহসানুল হক জসিম হাতি প্রতীক নিয়ে ২ টি ভোট পেয়েছেন।